দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান রোববার (২৯ মার্চ) থেকে পুনরায় খোলার ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রমজান, ঈদুল ফিতর এবং গ্রীষ্মকালীন ছুটি একত্রিত হয়ে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্রায় এক মাসের বেশি সময় পর আবার পাঠদানে ফিরছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, ১৮ ফেব্রুয়ারি থেকে দেশের মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছুটি শুরু হয়ে ২৫ মার্চ পর্যন্ত চলে। এরপর ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসের সরকারি ছুটি এবং পরবর্তী দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় ছুটির সময় আরও দীর্ঘ হয়। এর ফলে সরকারি-বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুলগুলোতে মোট ৩৬ দিনের ছুটি ছিল।
প্রাথমিক বিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটি শুরু হয়েছিল ৮ মার্চ থেকে এবং একই দিনে শেষ হচ্ছে।
দীর্ঘ ছুটির কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। স্কুল খোলার পর টানা ১০টি শনিবারও শ্রেণিকক্ষ কার্যক্রম চালু থাকবে। সংশ্লিষ্টরা আশা করছেন, এতে নির্ধারিত পাঠপরিকল্পনা সময়মতো শেষ করা সম্ভব হবে।
জে আই